বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম

নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

নিউজ ডেস্ক :: অবশেষে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ম্যাচের ঠিক একদিন আগে আজ বৃহস্পতিবার পৌঁছেছেন টাইগার অধিনায়ক। এক ভিডিও বার্তায় এমনটি নিশ্চিত করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজে সিপিএল শেষে গত ৪ অক্টোবরই নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা ছিল এই তারকার। তবে ভিসা জটিলতায় সময়মতো আসতে পারেননি।

এ নিয়ে মিরাজ বলেন, ‘সাকিব ভাই আজ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের টিমের জন্য এটা বড় একটা অ্যাডভান্টেজ। গত সিরিজে সাকিব ভাই ছিলেন না। এখন যেহেতু উনি এসেছেন, আমাদের দলটা পরিপূর্ণ হয়েছে। আমরা একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: