মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি জসিম উদ্দিন রাজ : নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ী, ২টি লম্বা ছোরা, ১টি এসএস পাইপ, ৩টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় চাটখিল-সোনাইমুড়ী সড়কের আমকি মাদ্রাসার সামনে থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো জয়াগ পশ্চিমপাড়া নূর মোহাম্মদ এর বাড়ির নূর মোহাম্মদের ছেলে আরমান হাসান(২৫), মক্রম আলী বাড়ির মুর্শিদ আলম মোঃ ফরহাদ হোসেন (২০), দাই বাড়ির মৃত নূর হোসেনের ছেলে আল-আমিন হোসেন(১৯) মলংমুড়ী গ্রামের পানা উল্লাহ বেপারি বাড়ি হাজী মোহাম্মদ নুরুল আমিনের ছেলে জহির হোসেন পিয়াস (১৯), একই গ্রামের তনু গাজী বেপারী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মাসুদুর রহমান(২৩), তুশী পাথুরিয়া বাড়ির আব্দুল মান্নানের ছেলে আব্দুস সামাদ সোহেল(১৯), যুগী খিলপাড়া জমাদ্দার বাড়ির মিলনের ছেলে শামসুল আরেফিন জহির (১৯)।পার্শ্ববর্তী নদোনা ইউপির হাঁট গাও গ্রামের রেবন আলী হাজি বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ বাবু(১৯)।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রাত্রিকালীন সোনাইমুড়ী থানাধীন আমকি মহিলা মাদ্রাসার উত্তর পার্শ্বে চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক পাকা সড়কে টহল ডিউটি করা কালে চাটখিল অভিমুখী একটি সিএনজি আটক করা হয়। এ সময় সিএনজিতে থাকা সন্দেহভাজন ৮ ডাকাত ও ১টি চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, ২টি লম্বা ছোরা, ১টি এসএস পাইপ, ৩টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

এ বিষয় সোনাইমুড়ী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: