শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান রাজনৈতিক অবস্থানের মূলকথা তুলে ধরলেন মামুনুল হক জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের জবিতে রসায়ন অলিম্পিয়াডে নিবন্ধনের সময় বাড়ল চেক ডিজঅনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক

উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মৎস্য অভিযানে প্রায় ৩০ লাখ টাকার নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
২৭ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মৎস্য অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দের পর পরিবেশসম্মত উপায়ে জালগুলো ধ্বংস করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর রিপন শিকদার, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী, অফিস সহায়ক মো. রাজীব হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোর্সেদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার মাছের প্রজনন ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করতে প্রচারণাও অব্যাহত রয়েছে। তিনি জানান, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: