শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম
বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

ফখরুল ইসলাম ফারুক‘কে রাজধানীর পল্টন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩

এ আর কাজল (স্টাফ রিপোর্টার) :: ১।গত ১৭/০২/২০২৩ তারিখ রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা ১। মোঃ আব্দুল মালেক (৪৯), পিতা মৃত- মনসুর আলী, সাং-দেওপাড়া, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর ও তার সহযোগী ২। ফখরুল ইসলাম ফারুক(৪৬), পিতা মৃত-হাফেজ আহমেদ, সাং- যাত্রাপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা লক্ষীপুর‘কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

২। অধিনায়ক বলেন, ধৃত আসামীদের জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভিকটিমদের নিকট হতে সৌদি আরবে উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবী করত। এভাবে উক্ত চক্র দেশের বিভিন্ন এলাকার সাধারন লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানব পাচারের মাধ্যমে প্রতারণা করে আসছে। তারা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। এসকল অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

৩। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: