শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম
বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৩

এ আর কাজল (স্টাব রিপোর্টার) :: ১। রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী এলাকা থেকে অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা মোঃ সোহেল (৩২), পিতা-মোঃ শাহ আলম, সাং-গুপটি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে ০৬ টি নেটওয়ার্ক বুস্টার, ০৬ টি ইনডোর এন্টেনা, ০৬ টি আউটডোর এন্টেনাসহ ১৭/০২/২০২৩ তারিখ ১৭৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

২। অধিনায়ক জানান, ধৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করে আসছে। সে বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসছে। এসকল নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করলে আশপাশের নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ফোনের নেটওয়ার্ক দুর্বল থাকে বা পাওয়া যায় না। অন্যদিকে যেসব জায়গায় নেটওয়ার্ক দুর্বল সেসব জায়গায় বুস্টারের মাধ্যমে নেটওয়ার্ককে শক্তিশালী করে থাকে। অপরাধী চক্রের সদস্যরা এই সুযোগে উক্ত ব্যবসায়ীর নিকট হতে এই নেটওয়ার্ক বুস্টার ক্রয় করে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এসকল অবৈধ ব্যবসায়ী ও অপরাধী চক্রের উপর র‌্যাবের অভিযান চলমান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: