বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

শীর্ষ মাদক সম্রাজ্ঞী মোছাঃ জরিনা কে গ্রেফতার করেছে র‌্যাব-৩

এ আর কাজল (সিনিয়র স্টাফ রিপোর্টার) :: ১। রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে প্রায় ডজন খানেক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোছাঃ জরিনা বেগম (৩৯), স্বামী দুলাল মিয়া, সাং-১৪৩ ধলপুর সিটি পল্লী, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে ২৮/০২/২০২৩ তারিখ গভীর রাতে ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

২। অধিনায়ক জানান, ধৃত আসামি রাজধানীর মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের একজন শীর্ষ মাদক সম্রাজ্ঞী। তার বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে ০৩ টি, ক্ষিলখেত থানায় ২০১৩ সালে ০১ টি, মুগদা থানায় ২০১৩ সালে ০১ টি, রামপুরা থানায় ২০১৫ ও ২০২০ সালে ০২ টি, বাড্ডা থানায় ২০১৫ সালে ০১ টি, রমনা থানায় ২০১৬ ও ২০১৭ সালে ০২ টি এবং খিলগাঁও থানায় ২০২০ সালে ০১ টি মাদক মামলাসহ মোট ১১ টি মাদক মামলা রয়েছে। তন্মধ্যে সবুজবাগ থানায় দায়েরকৃত ২০১১ সালের মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কুখ্যাত এই মাদক সম্রাজ্ঞী যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: