বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

গুলিস্তানে বিস্ফোরণ ঘটনাস্থলে র‍্যাবের বোম ডিসপোজাল-ডগ স্কোয়াড

নিউজ ডেস্ক :: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। ভয়াবহ এ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

এদিকে আজ বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, গুলিস্তানের ওই ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করে‌ছে প‌রিবার।

ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়া‌র্ডে ২০ জন চি‌কিৎসাধীন। এছাড়া বার্ন ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন ১১ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: