রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল গণ-অভ্যুত্থানের পর দাপট তৈরি হয়েছে বৈষম্যবাদী রাজনীতির

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত  সোনা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  রোববার সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোনা মিয়া একই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান,গতকাল শনিবার বিকালে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য  ঘটনাস্থল পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তির দাবী করা প্রতিপক্ষের সাথে তার বাক-বিতন্ডা শুরু হয়। কথা কাটকিাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা সোনা মিয়াকে আশঙ্কা জনক অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। এখানে তার অবস্থার অবনতি হওযায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা গেলে বেলা ১১টার দিকে তার মরদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতির পাশাপাশি আসামীদের গ্রেফতারের জোর পুলিশী তৎপরতা চলছে বলেও জানান ওসি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: