রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে রেকর্ড ১৮ কোটি টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি কালিয়াকৈর শিল্পঅঞ্চলে নিরাপত্তা জোরদার, কারখানার গেটে বিজেবি ও শ্রমিক নেতাদের অবস্থান কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয় সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থ সচিব আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত  সোনা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  রোববার সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সোনা মিয়া একই উপজেলার পাড়ইল গ্রামের ঝরিয়া মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান,গতকাল শনিবার বিকালে সোনা মিয়া তার কেনা সম্পত্তি বুঝে নেওয়ার জন্য  ঘটনাস্থল পার্শ্ববর্তী কড়িয়া গ্রামে যান। এ সময় ওই সম্পত্তির দাবী করা প্রতিপক্ষের সাথে তার বাক-বিতন্ডা শুরু হয়। কথা কাটকিাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা সোনা মিয়াকে আশঙ্কা জনক অবস্থায় পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। এখানে তার অবস্থার অবনতি হওযায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা গেলে বেলা ১১টার দিকে তার মরদেহ ময়না তদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতির পাশাপাশি আসামীদের গ্রেফতারের জোর পুলিশী তৎপরতা চলছে বলেও জানান ওসি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: