সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড ভর্তি পরীক্ষা নিতে পারবে সব পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ মুন্সীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কালিগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর সংলাপ শুরু

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় ৭ দুর্বৃত্ত আটক

মোংলা থেকে মোঃ নূর আলম : সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরে ফেরার সময় ৪৮ কেজি বিষ মিশ্রিত মাছ, ২০ বোতল কীটনাশক, ১টি বেহুন্দি জাল ও ১টি নৌকাসহ ৭ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবনের জয়মনি, করমজল, হাড়বাড়িয়া ও তার আশপাশ এলাকায় বনদস্যু, বনের নদ-নদীতে বিষ প্রয়োগকারী ও চোরা হরিণ শিকারীদের গ্রেফতারে পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর সুন্দরতলা এলাকা থেকে ২৯ জুলাই বুধবার সকালে বিষ, মাছ, জাল ও নৌকাসহ ৭ দুর্বৃত্তকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সুন্দরবন কেন্দ্রীক সকল ধরণের অপরাধ দমনে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের নেতৃত্বে ৩ জুলাই থেকে বন এলাকা জুড়ে পুলিশের বিশেষ এ অভিযান শুরু হয়। যার ফলে এর আগেও বনের বিভিন্ন এলাকা এবং পশুর নদীতে অভিযান চালিয়ে জালসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত আটক করে মোংলা থানা পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: