বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় ৭ দুর্বৃত্ত আটক

মোংলা থেকে মোঃ নূর আলম : সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরে ফেরার সময় ৪৮ কেজি বিষ মিশ্রিত মাছ, ২০ বোতল কীটনাশক, ১টি বেহুন্দি জাল ও ১টি নৌকাসহ ৭ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবনের জয়মনি, করমজল, হাড়বাড়িয়া ও তার আশপাশ এলাকায় বনদস্যু, বনের নদ-নদীতে বিষ প্রয়োগকারী ও চোরা হরিণ শিকারীদের গ্রেফতারে পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর সুন্দরতলা এলাকা থেকে ২৯ জুলাই বুধবার সকালে বিষ, মাছ, জাল ও নৌকাসহ ৭ দুর্বৃত্তকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সুন্দরবন কেন্দ্রীক সকল ধরণের অপরাধ দমনে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের নেতৃত্বে ৩ জুলাই থেকে বন এলাকা জুড়ে পুলিশের বিশেষ এ অভিযান শুরু হয়। যার ফলে এর আগেও বনের বিভিন্ন এলাকা এবং পশুর নদীতে অভিযান চালিয়ে জালসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত আটক করে মোংলা থানা পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: