বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

লংকা কান্ড  – মোঃ মোবারক হোসেন

দেখেনি কেউ লংকা কান্ড

রাম রাবনের রণ

লংকা আদার মূল্য যুদ্ধ

দেখছে সবাই এখন।

বললো আদা, আমি দাদা

আমার অনেক দাম

আমার ছাড়া করলে রান্না

তরকারীর বদনাম।

শুনে লংকা বাজায় ঢংকা

হুংকার ছাড়ে জোরে

তোর মূল্য তিনশ আশি

আমি হাজারের উপরে।

নিত্য পণ্য ঝগড়া করে

কার মূল্য বেশী

গরীব মরে অনাহারে

রাজার মুখে হাসি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: