শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্য জহিরুলের

সিলেটে পবিত্র এশার নামাজ পড়ে নিজ বাসায় যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন পুলিশ সদস্য জহিরুল হক। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত ছিলেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে রাশেদুল হাসান রাজু। নিহত জহিরুল হক সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিয়ারবহর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ সুরমার শিববাড়ি বন্দরঘাট এলাকার উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

রাজু জানান, তার বাবা জহিরুল হক এশার নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা ও জিআরপি থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: