বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

গুলশানে দোকান থেকে গলাকাটা দুই মরদেহ উদ্ধার

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি মুদি দোকান থেকে মো. রফিক (৮০) ও মো. সাব্বির (১৬) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনেরই গলায় ও সারা শরীরে বঁটি দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

নিহতদের মধ্যে রফিক মুদি দোকানের মালিক এবং সাব্বির দোকানের কর্মচারী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ।

তিনি বলেন, নিহত দুজনের মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং আরেকজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজনের নাম মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়। গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতরে দুজনের মরদেহ রয়েছে এমন খবর পায় পুলিশ। ঘটনাস্থলে আমরা আছি। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

গুলশান থানার ওসি আরও বলেন, দোকানের ভেতরে রাতে থাকার জায়গা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে তাদের হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: