বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আল-আমিন হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. আহসান হাবীব গ্রেপ্তার দেখানোর আবেদন করলে মো. সাইফুল ইসলামের আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের সমর্থকরা এলোপাতাড়ি হামলা ও গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন।

এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হুকুমের ৪ নম্বর আসামি করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: