রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

ঢাকা থেকে ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া বিরাজ করায় ঢাকা থেকে ছয়টি গন্তব্যে তিন দিন ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি রয়েছে। উপকূলীয় অঞ্চলের নদী উত্তাল থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া, ঢাকা-খেপুপাড়া, ঢাকা-চরমোন্তাজ, ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা থেকে এ ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। শুক্রবার (৪ অক্টোবর) থেকে প্রায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আজ শনিবার সকাল থেকে ঢাকায়ও টানা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: