শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার বাণিজ্যমন্ত্রীর কাছে প্রস্তাব: দুই ডলারে খেজুর দিতে চায় আলজেরিয়া অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে ১১ পাটকলের পাঁচটিই বন্ধ সাঈদ খোকনের পর নাহিদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে? ১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা

সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

পোস্টে বলা হয়, ২ দিনের ব্যবধানে ২ বার শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। প্রথমবার ১৫ থেকে ১৭ মার্চ ও দ্বিতীয়বার ২০ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত। উভয় বারই পুরো দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, সাধারণত যেদিন দেশের উত্তর ও মধ্য ভাগের বিভাগগুলো (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ও ঢাকা) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে, তার পরের দিন দেশের মধ্য ও দক্ষিণ ভাগের বিভাগুলোর (খুলনা, ঢাকা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে।

এদিকে আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী সোমবারের (৯ মার্চ) পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: