শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম
রেকর্ড ১৮ কোটি টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি কালিয়াকৈর শিল্পঅঞ্চলে নিরাপত্তা জোরদার, কারখানার গেটে বিজেবি ও শ্রমিক নেতাদের অবস্থান কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয় সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থ সচিব আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১২১৮

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২১৮ জন।

সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৪, ঢাকা উত্তর সিটিতে ২৫৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৯, খুলনা বিভাগে ৯১ জন রয়েছেন। এছাড়া, রাজশাহী বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে দুইজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ১৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে করে এ বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ২৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৭ হাজার ৮০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান এক হাজার ৭০৫ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: