শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর শিল্পঅঞ্চলে নিরাপত্তা জোরদার, কারখানার গেটে বিজেবি ও শ্রমিক নেতাদের অবস্থান কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ জেলা প্রশাসকের দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয় সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ: অর্থ সচিব আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড মায়া কাটিয়ে কুষ্টিয়া থেকে নিজ দেশে ফিরছেন সেই রিয়ান, আশ্রয়দাতার চোখে জল ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন

রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৯ অক্টোবর ২০২৪ সংবাদ পত্রে দেওয়া এক বিবৃতিতে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মন্ডপ ও মন্দিরে প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, রাজবাড়ীর বড়পুলে জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের দূর্গাপূজা মন্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা প্রমাণ করে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টিকারীরা কত তৎপর। ইতিমধ্যে মন্ডপ ও মন্দিরে প্রতিমা ভাংচুরের ১৮টি

ঘটনা ঘটেছে, ১৫টি মামলা হয়েছে; ১২ জন গ্রেপ্তারও হয়েছে। কয়েকজন ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সরকারের যথাযথ পদক্ষেপের দুর্বলতার কারণে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি আসছে না। তিনি আশংক প্রকাশ করে বলেন, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটতে থাকলে উৎসবের পরিবেশ বিঘ্নিত হবে।

কমরেড ফিরোজ দূর্গোৎসব আয়োজনের নিরাপত্তায় সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। একই সাথে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পার্টির নেতা-কর্মী-দরদীসহ ধর্মবর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উৎসব আয়োজনে পাশে থাকার আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: