বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ডিএমপির সাত ডিসিসহ ১১ কর্মকর্তা বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার সাতজন এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।সোমবার (১৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই বদলি করা হয়।

বদলি হওয়া ৭ ডিসি হলেন: আ স ম শামসুর রহমান ভুঁঞাকে গোয়েন্দা রমনা ও মতিঝিলে বিভাগে, ড. হুমায়রা পারভীনকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, সালমা সৈয়দ পলিকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনে বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক লালবাগ ও রমনায়, রেজাউল করিমকে পিএমও পশ্চিমে, তারেক জুবায়েরকে প্রসিকিউশন বিভাগে এবং আব্দুল আউয়ালকে গোয়েন্দা লালবাগ ও ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া ৪ এসি হলেন: জুনায়েদ জাহেদীকে ট্রাফিক গুলশানে, নজরুল ইসলামকে গোয়েন্দা গুলশানে, আরিফুর রহমান রনিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে ও আশফাক আহমেদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: