বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

মিল্লাত ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ ২৬ কারবারি আটক

রাজধানীর মিরপুর-১১ নম্বর সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ ২৬ জনকে আটক করা হয়েছে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর-১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ অভিযান (র‌্যাব এবং পুলিশ সদস্যসহ) পরিচালনা করে। অভিযানে মো. হাফিজ, মো. রাব্বী গাজী, মো. করিম, রাজিয়া বেগম, মোছা. বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ মোট ২৬ জনকে আটক করা হয়।

এদিকে পল্লবী থানায় আটকদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য শীর্ষ মাদক কারবারিদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: