শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সরকারের কৌশল কী পত্রিকা: ‘বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে’ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন থেকে কী বার্তা পেল বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহি ১ হাজার ১০০ টাকার পুঁজি, এখন মাসে ১৫ লাখ টাকার ব্যবসা

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, বুধবারের (২৭ নভেম্বর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: