বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

রাজধানীতে মাদক ব্যবসায়ীর গুলিতে আহত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

রাজধানীর রামপুরা কমিশনার গলিতে মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত হয়েছেন মো. আল আমিন (৩৫) নামে এক যুবক। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছ। আহত আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানিয়েছেন স্বজনরা।শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।আল আমিন রামপুরা টিভি ভবনের পেছনের কমিশনার গলির নুরুল হক মিয়ার ছেলে।

আহতের স্বজনরা জানান, আলি আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের পুলিশ ধরতে গেলে তারা দৌড়ে পালাতে থাকে। এ সময় সে এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরতে গেলে তাকে গুলি করে তারা পালিয়ে যায়।এতে ভাই গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাতটার দিকে রামপুরা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি মাদক ব্যবসায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: