বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে

ঢাকার বনশ্রী এলাকার মেরাদিয়ার সামনে আলিফ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। এতে অনেক যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেছেন, “বনশ্রীর মেরাদিয়ার সামনে আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।”প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আলিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: