রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে পঞ্চগড়ে টানা ছয় দিন ধরে রাতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ৯ থেকে ১০ এর মধ্যে। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তবে প্রতিদিন সকালেই সূর্যের মুখ দেখা গেছে। বুধবার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পরে চারদিক। মঙ্গলবার দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ৩ ডিগ্রি।

প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আজকে ৬ষ্ঠ দিনের মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি। আগামী দুই একদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়া কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: