বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

রাজধানীর শপিংমল থেকে ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিংমল থেকে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। সেইসঙ্গে চুরি যাওয়া ৫০ ভরি ৮ আনা গলিত স্বর্ণ উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।

রোববার (১২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির এ কর্মকর্তা। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, গত ৩ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স থেকে গায়ে জড়ানো চাদর দিয়ে আড়াল করে মাত্র ২০ সেকেন্ডেই তালা কেটে ভেতরে প্রবেশ করেন ৫ জন। মাত্র ৮ মিনিটের মধ্যে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ লোপাট করে উধাও হয়ে যায় চোরের চক্র। ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের সহায়তায় শনাক্ত করে শনিবার (১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হয়েছে লুট হওয়া কিছু স্বর্ণালঙ্কার। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা আগে থেকেই এমন চুরির সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে গোয়েন্দা দল। এ ছাড়া সাম্প্রতিক সময়ে খুন-ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিবির এ কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: