বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

বিমানবন্দরে দুই হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

বিমানযাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে ২০০৯ (দুই হাজার নয়) পিস ইয়াবাসহ মো. শাহ আলম শেখ (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিজি-৪৩৪ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মো. শাহ আলম শেখকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়।

পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে কৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করেন। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৪১ টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৪১ পোটলা ইয়াবা বের করা হয়।

শাহ আলম শেখ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।এছাড়াও সম্প্রতি এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ২০২৪ সনের নভেম্বরের ৮ তারিখে একই পন্থায় মাদক পরিবহন করতে গিয়ে ৩০৮০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (৩৩) এবং ১৬ ডিসেম্বর ৩৫৮৮ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে আরও দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান জানান, ‘পূর্বের তুলনায় ইদানীং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশী লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সব অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: