বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

গাজীপুর সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়েছে নীলগাই

মহিউদ্দিন আহমেদ : গাজীপুর সাফারি পার্কে নীল গাইয়‌ের প্রজনন মৌসুমে এক পুরুষ নীলগাই অপর এক নীলগাইয়ের সাথে মারামারি করে পার্কের দেয়াল টপকে পালিয়েছে গেছে লোকালয়ে । ওই নীল গাইকে পার্কে ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাত‌ে অভিযান চালাচ্ছে বন বিভাগ। মঙ্গলবার সকালে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন নীলগাইয়ের প্রজনন মৌসুম চলছে। এ প্রজনন মৌসুমে এক পুরুষ নীলগাই অপর গাইয়ের সাথে মারামারিতে লিপ্ত হয়। গত ১৬ জানুয়ারি পার্কের পুরোনো দেয়াল টপকে একটি পুরুষ নীলগাই লোকালয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়। কিন্তু নীলগাইটি দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে নীলগাইটি গাজীপুর জেলার শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সীডস্টোর, বাটাজোর ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় বিচরণ করছে। আমরা স্থানীয়দের সতর্ক করছি ও নীলগাইয়ের যাতে কেউ ক্ষতি না করে তার জন্য ওই সব এলাকায় মাইকিং করছি।

রফিকুল ইসলাম জানান, নীলগাইটি ১৮ জানুয়ারি সকালে ময়মনসিংহের বাটাজোর বাজার এলাকায়, বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সখিপুর থানার কালমেঘা এলাকায় ছিল। রাতে খোঁজ করে নীলগাইটির সন্ধান মেলেনি। ১৯ জানুয়ারি পার্কের পাশে শ্রীপুর উপজেলার জয়নাতলী এলাকায় খোঁজ পাওয়া যায়। আমরা তাৎক্ষণিকভাবে পৌঁছে ধরার জন্য বেড় তৈরি করার সময় কুকুর ধাওয়া দিলে নীলগাইটি দৌড়ে পালিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে ফের নীলগাইটির সন্ধান মিলে। আজকে আমরা নীলগাইয়ের কোনো খোঁজ পাইনি। নীলগাইয়ের খোঁজে এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশপাশি স্থানীয়দের সতর্কও করা হচ্ছে। প্রাণীদের নিরাপত্তায় পুরোনো দেয়াল সংস্কার করা জরুরি বলে তিনি জানান।

২০২১ সালে এই পার্ক থেকেই আরেকটি নীলগাই পালিয়ে যায়। দুই মাস পর টাঙ্গাইলের মধুপুর থেকে লোকালয়ে যাওয়া নীলগাইটিকে উদ্ধার করে পার্কে আনা হয়েছিল।পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সাফারি পার্কে সর্বশেষ ১১টি নীলগাই ছিল। নীলগাইটি পালিয়ে যাওয়ার পর এখন সেখানে রয়েছে ১০টি। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া চারটি নীলগাইকে সাফারি পার্কে আনা হয়। সেখানেই তারা নতুন বাচ্চার জন্ম দিয়ে দলের সংখ্যা বাড়িয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: