সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ২০টি মসজিদ অনুদানের চেক বিতরণ মার্কিন বিমানঘাঁটি ও পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে আবেদন করবেন যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

নকশি পাকন পিঠার সহজ রেসিপি

নকশি পাকন পিঠা দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও সুস্বাদু। নকশি পাকন পিঠার মধ্যেও নানা রকমভেদ আছে। নকশি পাকন, সুন্দরী পাকন, মুগ পাকন, ডালের পাকন, সুজির

পাকন ইত্যাদি। এসবের মধ্যে নকশি পাকন পিঠা বেশ জনপ্রিয়। চাইলেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন এ পিঠা। চলুন তবে জেনে নেওয়া যাক নকশি পাকন পিঠার রেসিপি ;

উপকরণ :

পিঠার জন্য

১. ময়দা ২ কাপ
২. দুধ ২ কাপ
৩. লবণ ১ চা চামচ
৪. ডিমের কুসুম ১ টি
৫. বিস্কুটের গুঁড়া ২ টেবিল চামচ
৬. ঘি ২ টেবিল চামচ

সিরার জন্য

১. চিনি ২ কাপ
২. পানি ৩ কাপ ও
৩. সবুজ এলাচ ৩টি

একটি পাত্রে দুধ, ঘি ও লবণ মিশিয়ে জ্বাল দিয়ে নিন। ফুটে উঠলে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে একদম অল্প আঁচে ৫ মিনিট রাখুন। প্যানে খামির নিয়ে একটু ঠান্ডা করতে হবে। এরপর হাতে ঘি মেখে ভালো করে মথে নিন। খামির অন্তত ১০ মিনিট মথে নিতে হবে।

ডিম ও বিস্কুটের গুঁড়া দিয়ে আরও কিছু সময় মথতে হবে। এবার গোল বা ডিমের আকৃতি করে নিন। তারপর পিঠার ছাঁচ বা চামচ দিয়ে ডিজাইন কর নকশি পিঠা তৈরি করতে হবে। এরপর ডুবো তেলে অল্প আঁচে মচমচে করে ভেজে নিন। ঠান্ডা হতে দিন। অন্যদিকে একটি পাত্রে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা ৫ মিনিট ফুটিয়ে নিন।

একটি ছড়ানো ও বড় পাত্রে সিরা নিন। কারণ পিঠা ভিজলে আরও ফুলে উঠবে। হালকা গরম থাকা অবস্থায় পিঠা সিরায় দিয়ে ৪-৫ ঘণ্টা রেখে দিন। পিঠা যেন একটির সঙ্গে আরেকটি লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন। এরপর পরিবেশন করুন সুস্বাদু নকশি পাকন পিঠা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: