বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

অষ্টগ্রামে কৃষি জমি দখলে সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ১৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানের জমি দখল করতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি সাইদ গ্রুপের সঙ্গে সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্যসচিবসহ ১৫ জন আহত হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) দুপুরে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কালীপুর চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাউসারুল আলম পরিবারের গত ৩০ বছর ধরে ভোগদখল করে আসা কৃষি জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাইদ আহমেদ। আজ (বুধবার) এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সালিশ বৈঠক হওয়ার ছিল। কিন্তু সকালে কাউসার আলমপক্ষ হাজির হলেও সাইদ গ্রুপের লোকজন চলে যায় জমি দখল করতে।

এসময় খবর পেয়ে কাউসার আলম গ্রুপের লোকজন সাইদ গ্রুপকে বাধা দিলে দুইপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা যুবদলের সদস্যসচিব আলী রহমানসহ ১৫ জন আহত হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: