বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি।

রোববার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, গত আট বছরেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের জন্য অর্থ বরাদ্দ হয়নি, স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় শিক্ষার্থীরা সব দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নিজস্ব ক্যাম্পাসে পদচারণ ও আনন্দ থেকে যেমন বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা তেমনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে যাচ্ছেন। তাই সরকারের কাছে অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা নিতে আহ্বান জানান তারা।

শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সদস্য সচিব আমীর হোসেন সবুজ, আবু মুসা, জাকির হোসেন ও মোস্তাফিজুর রহমান মনির সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারি শিক্ষাবিদ প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: