শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম
৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি মানারাতে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট শুরু, অংশ নিচ্ছে ৮ শতাধিক শিক্ষার্থী নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত স্কুল ছুটির পর যে কারণে শিশুকে রাস্তার খাবার দেবেন না সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব ৫২ বছর বয়সে তৃতীয় সন্তান, অভিনেত্রী বললেন, ‘ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে’ এনআরবিসি ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে যাচ্ছেন পর্যটকেরা, যান চলাচলও স্বাভাবিক

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আকরামুজ্জামান বিশেষ এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: