বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

রাজধানীতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তির সশস্ত্র মহড়া দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে যায়। এরপর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন যে, ‘মহল্লায় ডাকাতদল প্রবেশ করেছে।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলটি আশপাশের দোকানগুলোতে ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় পাঁচ-দশ মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে।

ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন। তবে, অস্ত্রধারীরা কোথাও কোনো হামলা চালায়নি বা কাউকে আঘাত করেনি। তারা কিছুক্ষণ অবস্থান করে পরে রায়ের বাজারের দিকে চলে যায়।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মোহাম্মদপুরের দিক থেকে আসা ১০ থেকে ১২ জন লোক আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি চলে যায়। প্রাথমিকভাবে দুষ্কৃতিকারীদের পরিচয় জানা যায়নি। তবে, তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল

এবং তারা মোহাম্মদপুর থেকে এসে কিছুক্ষণ অবস্থান করে পরে হাজারীবাগের দিকে চলে যায়। এটি অস্ত্র প্রদর্শনের উদ্দেশ্যে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: