বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

শিক্ষাবিদ চৌধুরী মাহমুদ হাসান অ্যাকাডেমিক সাফল্যের সঙ্গে নৈতিকতা-সততার শিক্ষা জরুরি

অ্যাকাডেমিক সাফল্যের সঙ্গে নৈতিকতা-সততার শিক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) হলরুমে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‌‘দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে এক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দেবে বিশ্ব’ স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্য থাকতে হবে। পাশাপাশি সৎ ও নৈতিকতাসম্পন্ন মানুষও হতে হবে। নৈতিকতা না থাকলে যত বড় শিক্ষিত হোন না কেন দিন শেষে তা কোনো কাজে আসবে না। পাশ্চাত্য সমাজে সবকিছু আছে। কিন্তু তাদের নৈতিকতার প্রকট অভাব রয়েছে। নৈতিকতাহীন পাশ্চাত্য সভ্যতার ধ্বংস অনিবার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান। সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী সদস্য এস আই সাইম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্যসচিব রেজাউল করিম শাকিল, উপ-সদস্যসচিব ওবায়দুর রহমান রকি প্রমুখ।

১৯৯৪ সালে দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব নানান কর্মসূচি করে থাকে সংগঠনটি। তার মধ্যে বৃত্তি প্রকল্প এ ফাউন্ডেশনের সবচেয়ে বড় কর্মসূচি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: