বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, পোশাকশ্রমিকদের অবরোধ

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে বনানী ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।সোমবার (১০ মার্চ) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে।

গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বনানীতে সকাল আনুমানিক ৬টার দিকে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এক নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে, কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে গার্মেন্টসকর্মীরা সড়ক অবরোধ করেছেন। ইনকামিং ও আউটগোইং উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়ায় যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, যান চলাচল সচল রাখতে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দেওয়া হয়েছে। গুলশান-২, গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং একই পথে আউটগোয়িং চলাচলের ব্যবস্থা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: