সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম
ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর

কুয়েটে রাজনীতির সঙ্গে জড়িত থাকলে ছাত্রত্ব বাতিল

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র কোনো শিক্ষার্থী রাজনীতির সাথে জড়িত তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরি) ও ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া সিন্ডিকেটের ৯৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

এতে আরও বলা হয়, সিদ্ধান্ত সমূহ Academic Ordinance rules & Regulations এর ছাত্র শৃঙ্খলা বিধিতে ২০নং ধারা মোতাবেক কোনো ছাত্র/গোষ্ঠী কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এরূপ ঘটনা বা সরাসরি রাজনীতির সাথে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিস্কার এবং ছাত্রত্ব বাতিল।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকার জন্য বলা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: