বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

গাজীপুরে টিসিবির ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম শুরু

মানিক সরকার,গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাজী আজিম উদ্দিন কলেজ রোড মাধব বাড়ির সংলগ্ন এলাকায় টিসিবির ভ্রাম্যমান ট্রাক সেল কার্যক্রম গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমের আওতায় প্রাথমিক ভাবে ৪০০জন খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে ৪৫০ টাকার বিনিময়ে প্রতি লিটার ১০০ টাকা করে ২ লিটার ভোজ্য তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি ৭০ টাকা ও এক কেজি ছোলা ৬০ টাকায় পাওয়া যায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (উন্নয়ন শাখা লাইব্রেরি শাখা এনজিও বিষয়ক কার্যক্রম)মোঃ সালেহুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (আইসিটি ফ্রন্টডেক্স শাখা) নুর নাহিন নিশাদ উপস্থিত ছিলেন। টিসিবি ডিলার মারজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এ.কে. এম জাহিদুর রহমান জানান, সাধারণ মানুষ এই দামে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান রাখারও আহ্বান জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: