সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

এমপিওভুক্ত হচ্ছেন আরও ১৪৮৭ শিক্ষক-কর্মচারী

দেশের বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া এক হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ১ হাজার ২০৪ জন ও কলেজের ২৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এছাড়া ১ হাজার ৬৬৩ জনকে উচ্চতর স্কেল ও ১ হাজার ৪১ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১২ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মার্চ মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাউশির ৯ জন আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক সভায় উপস্থিত ছিলেন।

কোন অঞ্চলের কতজনের এমপিওভুক্তি: এমপিও কমিটির সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বেসরকারি স্কুলের ১ হাজার ২০৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৬৮, চট্টগ্রামের ৩২, কুমিল্লার ২৫, ঢাকার ৪৫০, খুলনার ২৩৭, ময়মনসিংহের ৮৬, রাজশাহীর ৬৯, রংপুরের ২২৮ এবং সিলেটের ৯ জন।

কলেজের ২৮৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫৩, চট্টগ্রামের ৫, কুমিল্লার ১৩, ঢাকার ৩৪, খুলনার ১৪, ময়মনসিংহের ৫৩, রাজশাহীর ৫৫, রংপুরের ৪২ এবং সিলেট অঞ্চলের ১৪ জন।

মাউশি সূত্র জানায়, গত কয়েক মাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। তাদের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী- প্রতি দুইমাস পরপর মাউশিতে এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে সবশেষ গত ১২ জানুয়ারি ৩ হাজার ২০৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছিল।

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: