মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা নড়াইলে টিকটক নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএড-উচ্চতর স্কেল পাচ্ছেন বেসরকারি স্কুল-কলেজের ২৭০৪ শিক্ষক

দেশের বেসরকারি স্কুল ও কলেজের দুই হাজার ৭০৪ শিক্ষককে বিএড ও উচ্চতর স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে এক হাজার ৬৬৩ জনকে উচ্চতর স্কেল ও এক হাজার ৪১ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়া হবে।

বুধবার (১২ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মার্চ মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় দেশের বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া এক হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।

উচ্চতর স্কেল পাচ্ছেন ১৬৬৩ জনএকই সভায় সারাদেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি স্কুল-কলেজের এক হাজার ৬৬৩ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের এক হাজার ২৭০ জন ও কলেজের ৩৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৫২, চট্টগ্রামের ৬৫, কুমিল্লার ১১১, ঢাকার ১২০, খুলনার ১৭৫, ময়মনসিংহের ৯৭, রাজশাহীর ৫৯, রংপুরের ৪৩৩ এবং সিলেটের ৫৮ জন।

অন্যদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩২, চট্টগ্রামের ২৮, কুমিল্লার ৬, ঢাকার ৪২, খুলনার ১৮, ময়মনসিংহের ১০, রাজশাহীর ২১৪, রংপুরের ৪০ ও সিলেট অঞ্চলের ৩ জন।বিএড স্কেল পাচ্ছেন ১০৪১ জনবেসরকারি স্কুলে কর্মরত এক হাজার ৪১ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৭০, চট্টগ্রামের ১০৬, কুমিল্লার ৮৪, ঢাকার ১৮৩, খুলনার ৩১০, ময়মনসিংহের ৬১, রাজশাহীর ১৯৪, রংপুরের ৮ এবং সিলেট অঞ্চলের ২৫ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: