মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা নড়াইলে টিকটক নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আলোচনার টেবিলে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা, রেল ব্লকেড স্থগিত

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে, দেশব্যাপী রেল ব্লকেড কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী তাদের ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান। তারা জানান, আলোচনার ফলাফল অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

মাসফিক ইসলাম ভিডিও বার্তায় বলেন, আলোচনায় ছয় দফা দাবি এবং অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দেশজুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আলোচনা চলাকালীন সময়ে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।

জুবায়ের পাটোয়ারী বলেন, কিছু তৃতীয় পক্ষ ও কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বিতর্কিত ও ব্যবহার করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং যারা অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। আমরা সরকারের বিপক্ষে নই, বরং সরকারকে সহযোগিতা করে দাবিগুলো বাস্তবায়ন করতে চাই।

এর আগে, বুধবার সকালে শিক্ষার্থীরা সারাদেশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। কুমিল্লায় পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে ৩৫ জন শিক্ষার্থী আহত হন এবং মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর রাতে রেল অবরোধের ঘোষণা দেওয়া হলেও, মধ্যরাতে তা স্থগিত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: