বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

আজ ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর বেশ কিছু এলাকায় আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টা এই বিরতি চলবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড।

তিতাস গ্যাসের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় নির্মাণাধীন এমআরটি লাইন-১ এর বিমানবন্দর ও খিলক্ষেত ভূগর্ভস্থ স্টেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান গ্যাস পাইপলাইন সরানোর কাজ চলবে আজ। এ কারণে নির্দিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যে এলাকাগুলোতে গ্যাস থাকবে না, সেগুলো হলো—বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজি এবং কাওলা এলাকার বলাকা ভবন থেকে শুরু করে শাহজাদপুরের সুবাস্তু টাওয়ার পর্যন্ত। এসব এলাকার শিল্প, বাণিজ্যিক এবং ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়া, রাজধানীর নিকুঞ্জ, খিলক্ষেত, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল, জগন্নাথপুর, কালাচাঁদপুর এবং আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান মেট্রোরেল প্রকল্পের অংশ হিসেবে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুরুত্বপূর্ণ এই উন্নয়নকাজ চলাকালীন গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: