সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম
ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

রোববার (২৭ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য জহিরুল হক ভূঁইয়া এ ঘোষণা দেন। এর আগে তিনি পিএসসির সংস্কার চেয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করেন।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতসহ পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রোববার রাতেও শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর মধ্যেই পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।

আন্দোলনকারীদের ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা; আগে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করে তারপর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া; কমিশনে বসিয়ে খাতা দেখানোর ব্যবস্থা করা; অতি দ্রুত কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা; ভাইভা শেষ হওয়ার পর এবং রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান।

এছাড়া ৪৫তম থেকে ৪৭তম বিসিএসের ক্ষেত্রে ভাইভার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পূরণের সুযোগ প্রদান; প্রিলিমিনারির কাট অব মার্ক এবং প্রিলি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করা; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ, ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ এবং ৪৪তম বিসিএসের ক্যাডার পদ বৃদ্ধি ও নন ক্যাডার বিধি’২৩ সংস্কার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: