বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

সোমবার (১৯ মে) সকাল ১১টার দিকে নগর ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা নগর ভবনের দিকে মিছিল নিয়ে আসেন। সবাই সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিএনপি কর্মী কামরুল ইসলাম বলেন, সরকার কেন দাবি মেনে নিচ্ছেন না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

করপোরেশনের শ্রমিক-কর্মচারীরাও ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এক কর্মী বলেন, দাবি মোদের একটাই, মেয়র ছাড়া গতি নাই।

এদিকে নগর ভবনের সামনের বিক্ষোভকারীদের ভিড় বাড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

এর আগে, গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর, ‘ঢাকাবাসী’ ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: