শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে ড্রাগন ফল চাষে সফল

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের উত্তরাঞ্চলে জনপ্রিয়তা বাড়ছে ড্রাগন ফলের। তুলনামূলক লাভ বেশি হওয়ায় বিভিন্ন জেলায় ড্রাগন ফলের বাগান গড়ে তুলছে তরুণ-যুবকরা।

এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ড্রাগন ফলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেকেই ড্রাগন ফলের বাগান করেছেন। আর ফল বিক্রি করে বেশি লাভ হওয়ায় উৎসাহিত হচ্ছেন অন্যরাও। এদেরই একজন ঠাকুরগাঁওয়ের গড়েয়া ডিগ্রি কলেজের শিক্ষক আবু জাফর।

গেল বছর এ ফল বিক্রি করে তিনি আয় করেন ২০ হাজার টাকা। এতে তার উৎসাহ বেড়ে যায়। এখন তার বাগানে আছে ৬শটি ড্রাগন গাছ। এ বছরও অধিকাংশ গাছেই ফল ধরেছে। ড্রাগন ফলের চাষ আরো বাড়ানো হলে এ জেলার বেকারত্ব কমবে এমনটাই মনে করছেন স্থানীয়রা।

শিক্ষক আবু জাফর জানান, বর্তমানে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক বেড়েছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলার মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী।তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ ফল চাষের জন্য পরামর্শও দেয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: