সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে অনিয়মের অভিযোগে এসআই প্রত্যাহার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী : বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার অভিযুক্ত এসআই ফারুক হোসাইনকে থানা থেকে প্রত্যাহার করে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

গত সোমবার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে অভিযুক্ত ফারুককে প্রত্যাহার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, অভিযুক্ত এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তাই তাকে চট্টগ্রাম ডিআইজি অফিস আদেশ নং- ১৬-২০২০/৭৭৭ মোতাবেক বার্তা প্রাপ্তির সঙ্গে সঙ্গে নোয়াখালী পুলিশের রিজার্ভ অফিসের উদ্দেশ্যে ছাড়পএ দেয়ার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, এসআই ফারুক প্রবাসীদের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে ঘর তল্লাশির নামে ইয়াবা ঘরে ঢুকিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। অনেক সময় নারীদের শ্লীলতাহানি করতেন।

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী এবং তিনি নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি বরাবর অভিযোগ করেছেন।

অপরদিকে, এসআই ফারুক হোসাইনকে প্রত্যাহারের খবরে সোনাইমুড়ীর বিভিন্ন মহলে মিষ্টিমুখ হয়েছে। এ ছাড়া শোকরিয়া আদায় করে অনেক ভুক্তভোগী পরিবার নফল নামাজ আদায় করেছে বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: