সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম
চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীদের সূর্য্য পূজা অনুষ্ঠিত চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল চিন্ময়কে পাকিস্তান যে ক্ষতি করেছিল, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী

সোনাইমুড়ীতে অনিয়মের অভিযোগে এসআই প্রত্যাহার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী : বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার অভিযুক্ত এসআই ফারুক হোসাইনকে থানা থেকে প্রত্যাহার করে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

গত সোমবার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে অভিযুক্ত ফারুককে প্রত্যাহার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, অভিযুক্ত এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তাই তাকে চট্টগ্রাম ডিআইজি অফিস আদেশ নং- ১৬-২০২০/৭৭৭ মোতাবেক বার্তা প্রাপ্তির সঙ্গে সঙ্গে নোয়াখালী পুলিশের রিজার্ভ অফিসের উদ্দেশ্যে ছাড়পএ দেয়ার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, এসআই ফারুক প্রবাসীদের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে ঘর তল্লাশির নামে ইয়াবা ঘরে ঢুকিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। অনেক সময় নারীদের শ্লীলতাহানি করতেন।

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী এবং তিনি নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি বরাবর অভিযোগ করেছেন।

অপরদিকে, এসআই ফারুক হোসাইনকে প্রত্যাহারের খবরে সোনাইমুড়ীর বিভিন্ন মহলে মিষ্টিমুখ হয়েছে। এ ছাড়া শোকরিয়া আদায় করে অনেক ভুক্তভোগী পরিবার নফল নামাজ আদায় করেছে বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: