শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন থেকে কী বার্তা পেল বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহি ১ হাজার ১০০ টাকার পুঁজি, এখন মাসে ১৫ লাখ টাকার ব্যবসা সরকারি জলমহাল দখল যেখানে সংরক্ষিত আছে লক্ষাধিক কোরআন শরিফ আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার বাণিজ্যমন্ত্রীর কাছে প্রস্তাব: দুই ডলারে খেজুর দিতে চায় আলজেরিয়া

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশেই কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

তিনি জানান, সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী কয়েকদিনের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামীকাল রবিবার (২৯ জুন) থেকে আগামী বুধবার (০২ জুলাই) পর্যন্ত সারাদেশে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বর্ধিত পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: