মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম
জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

১৮ জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা

নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ১৭ জুলাই মধ্যরাতে এক নোটিশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এতে স্থিমিত হয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন। ঠিক সেই সময়ে ১৮ জুলাই আন্দোলনের হাল ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দিনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া ঐতিহাসিক এক দিন। এসব কারণে ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে দিনটিকে ‘জাতীয় দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা এবং দাবি জানায়।

পোস্টে বলা হয়, ১৮ জুলাইয়ের সেই সাহসী প্রতিরোধ না হলে ৫ আগস্টের বিজয় হয়তো অধরাই থেকে যেতো। এদিনেই সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী শহীদ ও আহত হন। তাই দিনটির গুরুত্ব বিবেচনা করে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ (Private University Resistance Day) নামে জাতীয় স্বীকৃতি দেওয়া জরুরি।

এতে আরও বলা হয়েছে, এ দিনটি শুধু স্মরণ নয়, প্রতিরোধের প্রেরণাও বয়ে আনে। আমরা চাই, এ দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাক। সরকার দ্রুত ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

পোস্টে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাসে ১৮ জুলাই একটি মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। এ আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে দিনটিকে জাতীয় স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: