শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন থেকে কী বার্তা পেল বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহি ১ হাজার ১০০ টাকার পুঁজি, এখন মাসে ১৫ লাখ টাকার ব্যবসা সরকারি জলমহাল দখল যেখানে সংরক্ষিত আছে লক্ষাধিক কোরআন শরিফ আজকের নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা, কীভাবে মোকাবিলা করবেন তিনি মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানালো আবহাওয়া অফিস

রাজধানীসহ দেশের ছয়টি বিভাগে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঝড়ো হাওয়ারও সম্ভাবনা না থাকায় সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে কোনো সতর্কতা নেই।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২ দশমিক ২ মিলিমিটার।

গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক বার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো সতর্কতা বা সংকেত জারি করা হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: