মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা ২১ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মোছা. মাহ্ফুজা আক্তার (৪৫) নামে আরো এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে মাহ্ফুজা আক্তারের মৃত্যু হয়। তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে শিক্ষার্থী ও শিক্ষিকাসহ ১৯ জনের মৃত্যু হল। বর্তমানে ২৩ জন ভর্তি রয়েছেন এবং ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু শিক্ষার্থ। এছাড়া শিক্ষক, অভিভাবক ও কর্মচারী ছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: